banglahour

চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া বিদ্যালয়ে সচেতনতা মূলক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন

 চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের  সড়াবাড়ীয়া বিদ্যালয়ে শিক্ষারমান উন্নয়ন বাল্যবিয়ে প্রতিরোধ মাদকের কুফল ইভটিজিং প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে পরিষদের সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক রবিউল হক সঞ্চালনায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সুধী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। 
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, সাবেক প্রধান শিক্ষক আনিসুর রহমান, সড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল