banglahour

লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৯:১৯ পূর্বাহ্ন

সিলেট মহানগরীর যানজট নিরসন ও সড়কের ভাসমান হকার সমস্যা সমাধানের অংশ হিসেবে লালদিঘি হকার্স মার্কেটের সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে তারা এ পরিদর্শন করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচলের জন্য সড়কগুলো হকারমুক্ত করতে হবে। এজন্য ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের লালদিঘি হকার্স মার্কেটে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হচ্ছে। এখানে স্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ না থাকলেও হকাররা বিনামূল্যে ব্যবসা করতে পারবেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, রাস্তায় দোকান বসানোর সুযোগ নেই। তাই হকারদের এই মার্কেটে স্থানান্তর করা হচ্ছে, যাতে তারা কর্মহীন না হয়ে পড়েন। প্রবেশের জন্য তিনটি রাস্তা তৈরি করা হচ্ছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ভাড়া বা জামানত নেওয়া হবে না। তিনি আরও জানান, সিলেটে পার্কিং সংকটের কারণে যানজট হচ্ছে, যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল