banglahour

লন্ডনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহর সাথে প্রবাসী নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজনীতি | আমজাদ হোসেন মিঠু, লন্ডন

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সাথে লন্ডনে অবস্থানরত মুন্সীগঞ্জ জেলার বিএনপি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রবাসী নেতারা বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শেখ মো. আব্দুল্লাহ বলেন, “প্রবাসে থেকেও আপনারা দলের জন্য যে ত্যাগ ও পরিশ্রম করে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের চলমান গণতান্ত্রিক সংকট মোকাবিলায় আপনাদের ভূমিকা অনস্বীকার্য।”

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. তোফায়েল হোসেন মৃধা এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এই সাক্ষাৎকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং প্রবাসী নেতাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল