banglahour

চুয়াডাঙ্গার আকুন্দবাড়ীয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃকপক্ষ ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে ব্যবসায়ী কামরুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা

অপরাধ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৪:৩১ অপরাহ্ন

 চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়ীয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে ব্যবসায়ী কামরুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সার-বীজ দোকান তদারকি করার সময় এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভেজাল সার বিক্রি ও মজুদ করার দায়ে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুসারে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
উল্লেখ্য,২০২৫ সালের ২৪ আগস্ট মেসার্স কামরুল ট্রেডার্সের গুদাম হতে ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষায় ওই সার ভেজাল বলে প্রামাণিত হয়।
তদারকির সময় সংশ্লিষ্ট বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে সার বেচাকেনা, সার, কীটনাশক বেচাকেনার রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ঔষধ, বীজ, সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
                         
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল