banglahour

নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১১ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৮:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় দুই নেতার মধ্যে সৌজন্য বিনিময় হয়।

সংবর্ধনায় ড. ইউনূস স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন।

এছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও আলাপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল