banglahour

দূর্গম সাজেক ইদুঁর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫৬ অপরাহ্ন

স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্ক এর পৃষ্ঠপোষকতায় এবং কারিতাস বাংলাদেশের কারিগরী সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি সতর্কতা বিও-৬৭ (রাঙ্গামাটি জেলার ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা) প্রকল্পের উদ্যোগে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের ৪৬৬ কৃষি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়েছে। 
উক্ত প্যাকেজের আওতায় প্রতি পরিবার ২ মাসের খাদ্য প্যাকেজ সহায়তা পাবে। প্রতি প্যাকেজে থাকবে ৬০ কেজি চাউল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল এবং ৫০০ গ্রাম সিদোল শুটকি।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) সাজেক ৯নং ত্রিপুরা পাড়ার মন্দির প্রাঙ্গনে ৭নং, ৮নং এবং ৯নং ওয়ার্ডের ১২টি পাড়া হতে মোট ১৪৩ জন প্রকল্প অংশগ্রহণকারীর নিকট খাদ্য প্যাকেজ সহায়তা প্রদান করা হয়েছে।
জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা'র সঞ্চালনায় এবং ৯নং ওয়ার্ডের সদস্য ও শিয়ালদায় মৌজা হেডম্যান জপুইথাং ত্রিপুরা'র সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি'র সদস্য ওয়ার্ড মেম্বার বনবিহারী চাকমা, ওয়ার্ড মেম্বার মন্টু কুমার ত্রিপুরা ও সাজেক থানা'র উপ-পরিদর্শক মো. মামুন প্রমূখ।
উক্ত বিতরণ সভা অনুষ্ঠানে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষি পরিবার প্রকল্প অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ২ মাসের সহায়তা চলমান অবস্থায় বিকল্প কর্ম সংস্থান ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে এবং সরকারি সেবা গ্রহণ করতে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেয়ার জন্য সচেতনতামূলক পরামর্শ দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল