banglahour

সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছে

ধর্ম | ব্যুরো প্রধান খুলনা

(১১ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৩৪ পূর্বাহ্ন

কেন্দ্রীয় বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,আমাদের দেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছে। যেখানে কোন ভেদাভেদ নেই। এজন্য আমাদের সকল অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ী হতে হবে। তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে কেউ অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে। তিনি আজ বিকেলে খুলনার রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র, রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুসহ আরো অনেকে

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল