banglahour

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

অপরাধ | বান্দরবান প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৪০ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্ট থেকে ১১ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।

আটককৃত যুবকের নাম মো. জুবায়ের (১৮)। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের নুরুল হাকিমের ছেলে। তার কাছ থেকে ৩ হাজার ৯৬০ পিস বার্মিজ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুবায়েরকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল আইনি প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হবে।

অভিযান প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কফিল উদ্দিন কায়েস বলেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল