banglahour

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৫২ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা মোঃ রেজাউল করিম বলেছেন, দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। তিনি উল্লেখ করেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্খা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন করলে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করা হয়। জামায়াত এই আকাঙ্খা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার সকাল ৯:৩০ টায় মোংলা পৌর শহরের ১নং জেটি চত্বর থেকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কর্মসূচী পালন করা জরুরি। পিআরের মাধ্যমে সকলের অংশীদারিত্বে কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট গঠিত হলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই পিআর প্রক্রিয়াকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।

বিক্ষোভ সমাবেশ শেষে ১নং জেটি থেকে বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরের সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিলে পৌর ও বিভিন্ন থানা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মোংলা পৌর আমীর এম এ বারী, সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা শাখার নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সহ-সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, পৌর নায়েবে আমীর মুফতি মাওলানা মনিরুজ্জামান ও সাবেক আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল