
(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৪৫ অপরাহ্ন
ঊষার আলোয় আলোকিত হোক আগামীর কালীগঞ্জ” স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কালীগঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ঊষা) আয়োজিত নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান টিএসসি অডিটোরিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঊষার সভাপতি মেজবাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং চীফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঊষার উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম ফিরোজ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊষার স্থায়ী উপদেষ্টা অমলেন্দু পাল সাধন, উপদেষ্টা মোস্তফা মোর্শেদ তোতা, উপদেষ্টা ও সাংবাদিক ওলিয়ার রহমান এবং ঊষার সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা।
প্রধান আলোচক সাইফুল ইসলাম ফিরোজ তার বক্তব্যে বলেন, ঊষা একটি ঐতিহ্যবাহী সংগঠন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কালীগঞ্জ উপজেলার প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয় যেন বিশ্ববিদ্যালয়ের গাড়ি কালীগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করেন।
সভায় ভাইস-চ্যান্সেলর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ এ বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।