banglahour

পটুয়াখালী মৎস্যবন্দরে বিরল “কালো পোয়া” মাছ ৮০ হাজার টাকায় বিক্রি

সারাদেশ | কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৫:৪৪ অপরাহ্ন

মৎস্যবন্দর মহিপুরের আলিপুরে জেলের জালে ধরা পড়েছে বিরল সামুদ্রিক মাছ “ব্ল্যাক ডায়মন্ড” বা কালো পোয়া। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছটি মেসার্স জাবের ফিসে নিয়ে আসলে খোলা বাজারে ডাকের মাধ্যমে ৮০ হাজার টাকায় বিক্রি হয়।

৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এই মাছটির প্রতি কেজি মূল্য প্রায় ১৬ হাজার টাকা। এ প্রজাতির মাছ সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না, তাই খবর ছড়িয়ে পড়ার পর আড়তে মাছটি দেখার জন্য ভিড় লেগে যায়।

স্থানীয় সূত্র জানায়, মাছটি ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি.এম মুসা কিনে নেন এবং রপ্তানির জন্য প্রস্তুত করবেন। এর আগে গত বুধবারও ৪.৫ কেজি ওজনের কালো পোয়া ৭২ হাজার টাকায় ক্রয় করা হয়েছিল।

ওয়াল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী মোঃ বখতিয়ার উদ্দিন বলেন, কালো পোয়া (Protonibea diacanthus) Sciaenidae পরিবারের একটি দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ। সাধারণত দৈর্ঘ্য ৫০–১৮০ সেন্টিমিটার, ওজন ১০–২৫ কেজি হলেও কখনো ৫০ কেজি পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝেমধ্যে দেখা যায়। এটি কাদামাটি বা বালুময় তলদেশে বসবাস করে এবং ছোট মাছ, চিংড়ি ও অন্যান্য ক্রাস্টেশিয়ান খেয়ে বেঁচে থাকে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে বিশেষভাবে চাহিদাসম্পন্ন, যা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। সাম্প্রতিক ৫৮ দিনের নিষেধাজ্ঞার ফলে জেলেরা এখন বেশি মাছ পাচ্ছেন, যা তাদের অর্থনৈতিকভাবে লাভবান করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল