banglahour

চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

সারাদেশ | চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪২ অপরাহ্ন

টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ এবং সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ।

দিবসটি উপলক্ষে পর্যটনের উপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "আমরা যদি পর্যটনের প্রচার করতে পারি, মানুষের দৃষ্টি আকর্ষিত হবে। তখন ভ্রমণপিপাসুরা আসবে। পর্যটনে প্রাইভেট সেক্টরের যারা আছে, তারা এগিয়ে আসলে আমরা সহযোগিতা করব।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল