banglahour

আ.লীগের ইতিহাস লুটপাট, বিএনপির সংস্কারের: সালাউদ্দিন আহমেদ

রাজনীতি | কুমিল্লা প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৫৫ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের এবং বিএনপির ইতিহাস সংস্কারের। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এ দেশ থেকে দুই লক্ষ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ ঋণ হয়েছে, সেই টাকা দিয়ে ৪০টি পদ্মাসেতু নির্মাণ করা যেত। ব্যাংকিং সেক্টরও পাঁচ লক্ষ কোটি খেলাপি ঋণে জর্জরিত। জুলাই অভ্যুত্থানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে, ২০ হাজার মানুষ পঙ্গু হয়েছে। আমরা এখনও সংস্কারের ও বিচারের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আজ যারা সংস্কারের কথা বলে তারা কি জানে ভিশন ২০৩০ ও ৩১ দফার কথা? বাংলাদেশের রাজনীতিতে এক মহাকাব্য হলো ৩১ দফা। বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। ইসলাম কোনো রাজনৈতিক কোটার বিষয় নয়। আমরা সবাই জুলাই যোদ্ধা, তবে জুলাইয়ের চেতনাও কেউ যেন বিক্রি না করে।”

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরকত উল্লাহ বুলু, মনিরুল হক চৌধুরী, আমিন উর রশিদ ইয়াছিন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মো. আবুল কালাম ও মো. মোস্তাক মিয়া।

সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন ও ৯৯৯টি ওয়ার্ডে এই সম্মেলন আয়োজন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল