banglahour

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৬:২৭ অপরাহ্ন

‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে ’এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত হয়েছে। এ দিবসকে কেন্দ্র করে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সরকারি কলেজ রোড ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। 
পরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা.আ. হা. ম.শামিমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড.মুন্সী আবু সাইফের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারী অফিসার ডা.আতিবুর রহমান। 
প্রধান অতিথি ডা.হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন,'জলাতঙ্ক রোগকে কিভাবে নির্মূল করতে হবে সেটা আমাদের ভাবতে হবে। বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাক্সিনেশনের আওতায় আনতে হবে। জলাতঙ্ক রোগ হলে মৃত্যু নিশ্চিত। গত বছর দেশে ১৫০ জন জন মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
চুয়াডাঙ্গা ছাগল উন্নয়ন খামারের ব্যবস্থাপক সাদ্দাম হোসেন কি নোট উপস্থাপনের সময় বলেন, বেজি, কুকুর, বিড়াল, শিয়াল, বাঁদুড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর ৪-৫ লাখ মানুষ এসব প্রাণী দ্বারা আক্রান্ত হয়। সরকার ২০৩০ সালের মধ্যে দেশে জলাতঙ্ক নির্মূলের জন্য কাজ করে যাচ্ছে।
                              
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল