banglahour

বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সারাদেশ | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।
আজ দুপুরে শহরের ফৌজদারি চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা জামালপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নুর ইসলাম নুর, শাকিল হাসান ও লালন মিয়া।

এ সময় বক্তারা অভিযোগ করেন,  বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বাপ্পী ফ্যাসিস্ট আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। তিনি আওয়ামী পরিবারের বিস্বস্ত হাতিয়ার হিসেবেও কাজ করতেন। বর্তমান সময়ে আওয়ামী পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন এই নেতা। ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।

তবে এসব অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পী।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল