banglahour

কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

স্বাস্থ্য | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৮ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:০২ অপরাহ্ন

মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক। কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ আলী নুর বশির। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের পরিচালক প্রচার ও সমন্বয় ডালিয়া ইয়াসমিন।
ক্যাম্পেইনে জানানো হয় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের শিশু পর্যন্ত এ টিকা খাওয়ানো হবে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনের মাধ্যমে কার্যক্রম চলবে। তার আগে টিকার দেয়ার ক্ষেত্রে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
উল্লেখ্যঃ কুমিল্লা জেলায় ১৬ লাখ শিশুকে এ টিকা খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরই মধ্যে প্রায় ১২ লাখ রেজিষ্ট্রেশন করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল