
(৭ মাস আগে) ১ অক্টোবর ২০২৫, বুধবার, ৪:৫০ অপরাহ্ন
কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশন হতে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে এক কোটি সাইত্রিশ লক্ষ দশ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
৩০ সেপ্টেম্বর রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান এর উপস্থিতিতে, অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি, পুলিশ, জেলা পুলিশ এবং রেলওয়ে পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। উক্ত টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১১ টায় কুমিল্লা জেলার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪,৫৪,৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। যার সর্বমোট মূল্য-১,৩৭,১০,০০০/- (এক কোটি সাইত্রিশ লক্ষ দশ হাজার) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।