banglahour

সংখ্যালঘু ট্যাগ দিয়ে বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: শাকিল উজ্জামান

সারাদেশ | টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৩ পূর্বাহ্ন


গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদেরকে সংখ্যালঘু ট্যাগ দিয়ে বিভাজনের রাজনীতি আর করতে দেওয়া হবে না। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) রাত ৮টায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দুর্গাপূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রধান হয়ে উঠবে। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহ ও উদ্দীপনার সাথে যার যার ধর্ম পালন করবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ভূঞাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. সামাদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. সজিব, গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি শেখ রেজওয়ান রঞ্জু প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল