banglahour

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি: শফিকুল আলম তুহিন

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(১০ মাস আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৫ পূর্বাহ্ন

দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন যাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

তিনি বলেন, “আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর করতে সহযোগিতা করছেন।”

বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় মহানবমীতে নগরীর বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি আরও বলেন, “হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আমরা একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

শুভেচ্ছা ও উপস্থিতি

তুহিন হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর অগ্রিম শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন—

বিএনপি মহানগর শাখার সাবেক যুগ্ম আহবায়ক বেগম রেহেনা ঈসা

হাফিজুর রহমান মনি

এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল