banglahour

পটুয়াখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে কিছুটা উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে বৃষ্টিপাত,বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

সারাদেশ | মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রতিনিধি

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:১৯ অপরাহ্ন

পটুয়াখালীঃপশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনিভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও  উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর প্রভাবে  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গত দুইদিন ধরে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে সকল শ্রেনীর মানুষ। গভীর নিম্নচাপটি আজ ৩ অক্টোবর   সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।   পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল