banglahour

এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন

রাজনীতি | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৮ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। ৩০ সেপ্টেম্বর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্র জানায়, শাহিনকে নতুন পদে আনার মাধ্যমে বরিশাল বিভাগে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে এনসিপি। তিনি স্থানীয় পর্যায়ে দলকে শক্তিশালী করা, মহানগর ও জেলা আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্য সংগ্রহ এবং জনসংযোগ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন।

এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অনুশীলন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত রয়েছেন। আইনপেশার পাশাপাশি তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়। এর আগে এনসিপির গঠনতন্ত্র প্রণয়ন ও আইনজীবী উইং গঠনের উদ্যোগে সরাসরি ভূমিকা রাখেন।

শাহিন একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর পরিবার স্থানীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। নিজ এলাকা বাউফলে শিক্ষা, অবকাঠামো ও সমাজসেবামূলক নানা উদ্যোগ গ্রহণ করে তিনি আলোচনায় আসেন। বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনা ধারণ ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কর্মকাণ্ডে তিনি পরিচিতি পান।

নতুন দায়িত্ব প্রসঙ্গে শাহিন বলেন, দলের প্রতি আস্থা ও দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বরিশাল বিভাগের মানুষের কল্যাণে কাজ করবেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করাই হবে তাঁর মূল লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালে সাংগঠনিক সম্পাদক পদে শাহিনের নিয়োগ এনসিপির কৌশলগত সিদ্ধান্ত। তাঁর আইনগত অভিজ্ঞতা ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বরিশালে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল