banglahour

প্রধান শিক্ষকের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪১ অপরাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরের ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বহিস্কৃত অধ্যক্ষ গোলাম মোহাম্মদের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে গৌরীপুরের ভূটিয়ারকোনা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন কলেজের সাবেক খন্ডকালীন শিক্ষক ফেরদৌস আলম বাচ্চু, অভিভাবক আনোয়ার হোসেন মঞ্জু, মদিনা আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী অরণীসহ অন্যরা।
বক্তারা বলেন, গোলাম মোহাম্মদ নিয়োগ বাণিজ্যসহ ১৩টি অভিযোগে গেল বছরের ৫ আগস্টের পর বহিস্কৃত হন। এরপরেও প্রতিষ্ঠাটিকে নানা ভাবে ধ্বংসের পায়তারা করে চলেছেন।
গত ২৫ সেপ্টেম্বর মাসে গোলাম মোহাম্মদ কলেজে আসলে স্থানীয় বেশ কয়েকজন তাকে ধাক্কা দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেন। এঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। তিনি পুনরায় ফিরে না আমেসন এর জন্য সকলেই এই মানববন্ধন করেছি। 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল