banglahour

মুক্তাগাছায় বলৎকার ও পরিচালকের অনৈতিক সম্পর্কে মাদরাসা বন্ধ

অপরাধ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১০:৪২ পূর্বাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদরাসা পরিচালকের ভাগিনা অন্য ছাত্রকে বলৎকার ও মাদরাসা পরিচালকের অনৈতিক সম্পর্কের ঘটনায় হাসান বসরী ইসলামী ইনস্টিটিউট বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ইনস্টিটিউটের এক ছাত্র অন্য ছাত্রকে বলৎকারের ঘটনা ঘটে। বিষয়টি ভুক্তভোগী ছাত্র বাড়িতে জানালে তার পরিবার মাদরাসায় অভিযোগ আনে। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মুফতি আশরাফ বিন মুক্তারও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, গত ১৯ রমজান রাতে তিনি এক ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেন বলে জানায় এলাকাবাসী।  

এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী মাদরাসাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, মাওলানা মুফতি আরশাফ বিন মুক্তারকে মুক্তাগাছায় আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনেচ্ছুক হাসান বসরী ইসলামী ইনস্টিটিউট এর সাবেক শিক্ষক এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ইনস্টিটিউটটির পরিচালকের অনৈতিক কর্মকান্ডের ঘটনা স্বীকার করে জানান, ঐ সময়ে সঠিক বিচার না করায় আজকে আবারও একটি অনৈতিক কর্মকান্ডের ঘটনা মাদরাটিতে ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী আজ মাদরাসটি বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে হাসান বসরী ইসলামী ইনস্টিটিউট এর পরিচালক মাওলানা মুফতি আশরাফ বিন মুক্তারের সাথে মুঠোফোনে কথা হলে বলৎকারের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগে গনধোলাই এর কথা উল্লেখ করা হয়েছে তা সত্য নয়। তার স্বামী এসে আমার সাথে এ ব্যাপারে কথা বলেছে এবং উচ্চ বাচ্চ ধমকা-ধমকি হয়েছে। বৎলকারের বেপারে এলাকাবাসী সমাধান করে দিয়েছে তাই আর এ ব্যাপারে নিউজ না করাই ভালো বলে তিনি জানান। 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, ধর্মীয় শিক্ষা দেওয়ার আড়ালে এ ধরনের অপরাধ অগ্রহণযোগ্য। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল