banglahour

চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়ায় বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু'র আয়োজনে সনাতন সম্প্রদায়ের সম্মানে পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্ম | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৫:৫০ অপরাহ্ন

 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু'র আয়োজনে সনাতন সম্প্রদায়ের সম্মানে পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বিএনপির সভাপতির বাসভবন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে ও জেলা পূজা কমিটির সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠিত পূজা পূনর্মিলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাসুদ মিল্টন ও জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। 
সনাতন ধর্মাবলম্বীর সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, উত্তম রঞ্জন দেবনাথ, বিজয় হালদার,
জীবন সেন, প্রশান্ত দাস, সঞ্জয় হালদার, শোভন দাসসহ জেলা পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্ব উপস্থিত ছিলেন। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল