banglahour

সুন্দরবনের জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

অপরাধ | বাগেরহাট প্রতিনিধি

(১১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৬:০৭ অপরাহ্ন

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের  বিসিজিএস তৌহীদ এর নির্বাহী কর্মকর্তা লেঃ ইকরা মোহাম্মদ নাসিফ  এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ অক্টোবর)   ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়।


আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।

উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল