
(১ বছর আগে) ৪ অক্টোবর ২০২৫, শনিবার, ৩:০৬ অপরাহ্ন
খুলনা জেলাস্থ দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের ০২ নং হাজীগ্রাম বেলে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। উক্ত অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাদের সরদার (৩০) কে ১১ পিচ ইয়াবাসহ আটক করে।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানের দিঘলিয়া থানার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।