banglahour

কাপ্তাই হ্রদ হতে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে এক লক্ষ টাকা জরিমানা

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৬:০৩ অপরাহ্ন

রাঙ্গামাটি জেলার সদর উপজেলাধীন মানিকছড়ি মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে  অবৈধবভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকায় অবৈধভাবে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন এবং উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধী ফাহিম (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানিকছড়ি মুখ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আমরা জানতে পেরে সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট শুরু করেছি এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল