
(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:০০ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাল্টি সেক্টরাল প্রকল্পের আওতায় অসহায় নারী ও এতিম শিশুদের মাঝে ৬০ টি খাবার ও ১২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(৫ অক্টোবর) দুপুর ১২ টায় Amal al salihah অর্থায়নে ও মৃত্তিকা ( সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান) এবং সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশন স্থানীয় সহযোগী সংস্থার বাস্তবায়নে মাদ্রাসার অসহায় নারী ও এতিম শিশুদের মাঝে এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে মৃত্তিকার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক,সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাকির মোল্লা,ভাইস চেয়ারম্যান মির্জা ফেরদৌস। এ সময় কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, বাংলা আওযার কটিয়াদী প্রতিনিধি মিয়া মোহাম্মদ সিদ্দিক,বাংলাদেশের খবর কটিয়াদি প্রতিনিধি মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।