banglahour

পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে সদর থানা পুলিশ

অপরাধ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:১০ অপরাহ্ন

পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজা সেবন ও বিক্রয়ের অভিযোগে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। ৫ অক্টোবর গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ। 
তিনি জানান,নিয়মিত মাদক উদ্ধারের অংশ হিসেবে ৫ অক্টোবর গভীর রাতে গোওন সাংবাদের ভিত্তিতে সদর থানার বদরপুর ইউনিয়নের মৌকর এলাকারবরকত উল্লাহর বসত ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় কুদ্দুস তালুকদারের ছেলে বরকত উল্লাহ(৩৫), ইউনুস খলিফার ছেলে দেলোয়ার খলিফা(৩৫) ও পার্শবর্তী পাঙ্গাশিয়ার মৃত জালাল সিকদারের ছেলে নজরুল সিকদার(৪৫)কে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে ঘরের ভিতর ৬০ পিস ইয়াবা ও একশ পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান আজ সকালে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল