
(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:২৪ অপরাহ্ন
গাজায় ফিলিস্তিনের গণহত্যা ও আগ্রাসন গ্লোবাল সমুদ্র ফুটিলা আটকের প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ টার দিকে শহরের দূর্জয় মোড় নূরাণী মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ - নরসিংদী - ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ - নরসিংদী - ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি মো: আব্দুল লতিফ RPC 'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্দা হাজী মো: তোফাজ্জল হক, সহ সভাপতি মোবারক আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো: বরকত উল্লাহ, আইন ও সুরাক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন জুয়েল প্রমূখ। এ সময় বক্তারা বলেন
দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা দীর্ঘদিন ধরে গাজাবাসী অবরুদ্ধ অবস্থায় রয়েছে। খাদ্য ও চিকিৎসার অভাবে তারা প্রতিনিয়ত মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। এর মধ্যে ত্রাণবাহী নৌবহর ও মানবাধিকার কর্মীদেরও আটক করা হয়েছে, যা মানবতার ইতিহাসে অন্যতম জঘন্য নিষ্ঠুরতা। মানবতা যেখানেই আক্রান্ত হবে, দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে সেখানেই দাঁড়াতে হবে।’
বক্তব্য শেষে ফিলিস্তিন বাসির জন্য বিশেষ মোনাজাত করা হয়।