banglahour

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস পালিত

সারাদেশ | হিলি ( দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৬:২৯ অপরাহ্ন

“পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া,, এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালন করা হয়েছে। 
এ উপলক্ষে আজ সোমবার ( ৬ অক্টোবর) বেলা ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন -ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক  রফিকুল ইসলাম। পরে একটি র্যা লী বের করা হয়।  র্যা লীটি   ডিসি অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী  বাদল কুমার মন্ডল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী  মনিরুজ্জামান সরকার প্রমুখ।



 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল