banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কের পাশ থেকে অজ্ঞাত নামা নারীর মরদেহ উদ্ধার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৬:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কের পাশ থেকে অজ্ঞাত নামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশ । 
আজ সোমবার দুপুরে  ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে কুলিয়ারচরের কাঁঠালতলা এলাকায় মরদেহটি  পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। প্রথমে কুলিয়ারচর ্রথা্না পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ।  কিন্তু র মরদেহটি হাইওয়ে থানার  সীমানায় হওয়ায। পরে তারা হাইওয়ে  পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেন । স্থানীয়রা জানান, অজ্ঞাত নারীটি বেশ কিছুদিন যাবত এলাকায় ঘুরা- ফেরা করতে দেখেছেন । কিন্তু কেউ তাকে চিনেননা। ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক ভারসাম্যহীন। 
এ বিষয়ে হাইওয়ে থানার উপ- পরিদর্শক শামিম আহমেদ জানান,ধারণা করা হচ্ছে  কোন যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে । তবে এলাকাবাসীদের বরাতে তিনি আরো জানান ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল