banglahour

গোলকীবাড়ি এলাকায় জানাযার নামাজের স্থান বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি ।

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১০:৫৩ অপরাহ্ন

০৬/১০/২৫
দৃষ্টি আর্কষণ : ছবি/ ফুটেজ রয়েছে।
ময়মনসিংহ নগরীর  গোলকীবাড়িতে জানাযার জায়গা পূন:বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ নগরীর ৫ নং ওয়াডে গোলকীবাড়ি এলাকায় জানাযার নামাজের স্থান বহাল রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। গোলকীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাকা স্থানে নগর ভবন কর্তৃক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে দুপুরে জোহরের নামাজের পর এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নানা বয়সের স্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে সিটি কর্পোরেশনের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানান। 
গোলকীবাড়ি জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্জ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, এহেন সিদ্ধান্তে অমরা সবাই মর্মাহত ও বিক্ষুব্ধ। জানাযার নামাজ আদায় করা মুসলমানের জন্য ফরজে কিফায়া, যার মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। জানাযায় অংশগ্রহণকারীদের জন্য অনেক সওয়াব ও ফজিলতের বর্ণনা রয়েছে কোরআন ও সুন্নাহ’র মাঝে। জানাযার নামাজ আদায়ের মাধ্যমে মৃত মুসলমানের প্রতি তাদের কিছু হক আদায় করা হয়।
উক্ত স্থানটি জানাযার স্থান ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমনটাই এলাকাবাসীর প্রত্যাশা। উক্ত বিক্ষোভ সমাবেশে আঞ্জুমান ঈদগাহ মাঠের খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মোকাম্মেল হক শাহীন, মাওলানা আতিকুর রহমান, মুফতি জুনাঈদ আহমেদ, সাংবাদিক আদিলুজ্জামান আদিল, রুহুল আমিন, নেছার আহমেদ সেলিম, মাইনুল ইসলাম, শফিকুল ইসলাম ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।###

কাজী মোহাম্মদ মোস্তফা
ময়মনসিংহ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল