banglahour

পটুয়াখালীতে ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হলো প্রবারনা উৎসবের আনুষ্ঠানিকতা

সারাদেশ | ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী

(১ বছর আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৮:৫৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর বৌদ্ধ বিহারগুলোতে উদযাপিত হয়েছে প্রবারনা উৎসব। সোমবার ৬ অক্টোবর রাত আটটায় কলাপাড়ার নতুনপাড়া বৌদ্ধ বিহারে ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। এছাড়া কুয়াকাটার রাখাইনপাড়া,মৎস্য বন্দর  মহিপুরের কালাচানপাড়া, অমখোলাপাড়া, মিস্রিপাড়া ও নয়াপাড়াসহ জেলার ৩১ টি রাখাইন পল্লীতে শত শত ফানুস উড়িয়ে এ উৎসবের সমাপ্তি করা হয়। 
এসময় আনন্দ উল্লাসে মেতে ওঠেন রাখাইন নর-নারীরা। এর আগে গৌতম বুদ্ধকে স্মরনে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। উৎসবকে ঘিরে বৌদ্ধবিহার গুলো সজ্জিত করা হয় বর্নিল আলোকসজ্জায়। এ উৎসবে অংশ নেয় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক সহ প্রশাসনের কর্মকর্তারা। আগামীকাল থেকে শুরু হবে কঠিন চিবরদান অনুষ্ঠান।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল