
(১ বছর আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২:০৩ অপরাহ্ন
কুলিয়ারচরে গাজাঁসহ ২ মাদক কারবারি কে গ্রেফতার করেছে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ লিটন মিয়া (৫৪) ও মোঃ মিলন মিয়া (৩৭)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ ভৈরবক্যাম্পের সিনিয়রসহকারীপরিচালকমিডিয়াঅফিসার অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও গ্রামস্থ মৌলভী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারী ২ জনকে ১৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা এর আনুমানিক বাজার মূল্য ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা। এছাড়াও গ্রেফতারকৃত মাদককারবারিদের ০২ টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়/বিক্রয়ের নগদ ২০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে কুলিয়ারচর থানায় আলামতসহ মাদককারবারিদের হস্তান্তর করা হয়েছে।