
(১ বছর আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ৪:০৯ অপরাহ্ন
অদ্য ০৮ অক্টোবর ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের অর্ন্তগত ইটাচোকী নামক স্থানে বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে ২৩৭ টি ভারতীয় অবৈধ গরুর চালান জব্দ করে। এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২ টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০ টি মহিষ সহ মোট ৪২ টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত অবৈধ গরু এবং মহিষের আনুমানিক সিজার মূল্য ০৩ কোটি টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ গবাদি পশু জব্দ করা হয়। আটককৃত গবাদি পশুগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।