banglahour

চুয়াডাঙ্গায় তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের পরামর্শ মূলক টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্য | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ৪:১৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদকর্মীদের টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। 
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক কার্যালয়ের  অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আওলিয়ার রহমান টাইফয়েড টিকা সম্পর্কিত বিষয়ে আলোচনা ও উত্তরণের উপায় বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা ও সমাপনী বক্তব্য রাখেন  তথ্য বিভাগের পরিচালক ( প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। 
কর্মশালায় প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, প্রতি বছর ৯ লাখ মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয় এবং ৯ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। টাইফয়েড টিকা দেয়ার পূর্বশর্ত হচ্ছে অনলাইনে রেজিষ্ট্রেশন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল