banglahour

মুক্তাগাছায় তুচ্ছ ঘটনায় সম্বন্ধির হাতে বোন জামাই খুন

অপরাধ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি:

(১ বছর আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ৪:৪০ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শ্রীপুর মাইজহাটি এলাকায় তুচ্ছ ঘটনায় স্ত্রীর বড় ভাইয়ের হাতে ছোট বোন জামাই খুন হয়েছেন। নিহতের নাম মো. আহাদ আলী(৬০)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শ্রীপুর মাইজহাটি গ্রামের ফজলুল হক(৬৫) ও তার ছোট বোন জামাই মো. আহাদ আলী(৬০) একই বাড়িতে বসবাস করতেন। আহাদ আলী প্রায়ই রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে এলাকার চায়ের দোকানে গিয়ে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরতেন। ফজলুল হককে রাতে বেলায় বাড়ির গেইট খুলে দিতে হতো। এই গেইট খুলা নিয়ে তাদের মাঝে মনোমালিন্য হতো। মঙ্গলবারও আহাদ আলী অন্যান্য দিনের মত রাতে খাবার খেয়ে বাড়ির বাইরে যান। আড্ডা শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে গেইট খুলে দিতে বললে ফজলুল হক গেইট খুলেন। পরে এত রাতে ঘুম থেকে উঠে গেইট খোলা নিয়ে দুই জনে বাকবিতন্ডায় জড়ান। এক পর্যায়ে ফজলুল হক শাবল দিয়ে আহাদ আলীর পেটে পর পর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আহাদ আলী লুটিয়ে পড়েন। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. চান মিয়া জানান, ফজলুল হক ও আহাদ আলী সম্পর্কে সম্বন্ধি ও ছোট বোন জামাইয়ের পাশাপাশি আহাদ আলীর মেয়েকে ফজলুল হকের ছেলের কাছে বিয়ে দেন। সে সম্পর্কে তারা একে অপরের বেয়াই। দুইজনের মাঝে সুম্পর্ক ছিল। হঠাৎ করে তুচ্ছ ঘটনায় এই খুনের ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে গ্রেফতারে পুলিশি তৎপড়তা অব্যাহত রয়েছে।  

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল