banglahour

৮ দফার দাবীতে আগামী ১৩অ‌ক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতা‌লের ডাক দি‌য়ে‌ছে পার্বত্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষ‌দ।

রাজনীতি | বান্দরবান প্রতিনিধি

(১ বছর আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৩ পূর্বাহ্ন

বৃহস্প‌তিবার (৯অ‌ক্টোবর) সকা‌লে গ্র‌্যান্ড ভ‌্যালী মিলনায়ত‌নে এক সংবাদ সম্মেল‌নের মাধ‌্যমে এ তথ‌্য জানান পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষ‌দের কেন্দ্রীয় কার্যনির্বাহী ক‌মি‌টির চেয়ারম‌্যান কাজী মো: ম‌জিবর রহমান।

তি‌নি ব‌লেন, পার্বত্য চট্টগ্রামে আমরা বাঙ্গালী সম্প্রদায় যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। তাই, আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবীতে আগামী ১৩ই অক্টোবর সোমবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহবান করছি।

এসময় পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষ‌দের সভাপ‌তি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: না‌ছির উদ্দিন, দপ্তর সম্পাদক মো: শাহজালাল, সাংগঠ‌নিক সম্পাদক নুরুল আবছারসহ পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষ‌দের নেতৃবৃন্দ ও সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

৮দফাগু‌লো হল:
১। ব্রিটিশ রচিত প্রহসনের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করা, ২। জমি ক্রয়-বিক্রয়, চাকুরী, শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, ৩। ৬১ জেলার ন্যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জমি ক্রয়-বিক্রয় এবং ভূমি ব্যবস্থাপনা চালু করা, ৪। বাজার ফান্ড প্লটের লীজের মেয়াদ- ৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পূণরায় চালু করা, ৫। উন্নয়নের স্বার্থে ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পরিবেশ বান্ধব
ইটের ভাটাসহ কলকারখানা ও ইন্ডাস্ট্রি চালু করা, ৬। আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তিন পার্বত্য জেলায় প্রত্যহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পূনঃস্থাপন করা, ৭। অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফতার করে তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা ও ৮। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকুরীসহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার প্রদান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল