banglahour

বান্দরবান জামায়াতে ইসলামীর গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজনীতি | বন্দরবান প্রতিনিধি

(১০ মাস আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:০২ অপরাহ্ন

বৈষম্য ও দূর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষে বান্দরবান জেলা জামায়াতের গোল টেবিল বৈঠক অনুষ্টিত।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) দুপুরে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বান্দরবান জেলা জামায়েতের  আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো: শাহজাহান।

দাবিসমূহ হলো- ১-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২-আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩-অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪-ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫-স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ।

বান্দরবান জেলা জামায়াতের আমির এসএম আবদুচ সালাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লে:কর্ণল (অব:) এসএম আইয়ুব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল,পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মার্মা, নারী ও মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মল হক লিটন, জেলা জামাতের বাইতুলমাল সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, পৌর জামায়াতের আমির মাওলানা হারুনুর রশিদ, বান্দরবান বাজার কমিটির সভাপতি মাও: হাফেজ মো: আজিজুর রহমান, সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী,বুদ্ধজ্যেতি চাকমা, নাসিরুল আলম,মিনারুল হক,এইচ এম সম্রাট, জেলা ছাত্র শিবিরের সভাপতি শামসুদ্দিনসহ প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল