banglahour

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্বাস্থ্য | ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:৩৪ অপরাহ্ন

ময়মনসিংহে জেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলায় ১৩ লাখ ৪৫ হাজার ৯৩৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। 
এসময় সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিশু ও কিশোরদের টাইফয়েডের মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে রক্ষা পেতে এ ক্যাম্পেইন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি নিরাপদ প্রজন্ম গঠনে ভ‚মিকা রাখবে বলে মনে করেন বক্তারা।
জেলায় ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে। ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল