banglahour

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ: মাহিবুল হোসেনকে বিজয়ী ঘোষণা

রাজনীতি | মো.মিজানুর রহমান,পিরোজপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:১৫ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচনী ট্রাইবুনালের আদেশে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষিত প্রার্থী মো. ফাইজুর রশিদের প্রার্থিতা বাতিল ঘোষণা করে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মো. মাহিবুল হোসেনকে নবনির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী ট্রাইব্যুনাল, পিরোজপুরে দায়েরকৃত নির্বাচনী মামলা নং ০১/২০২৩ এর প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ রায় প্রদান করা হয়।

এর ফলে নির্বাচন কমিশন গত ৩০ জুলাই ২০২৩ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় (পৃষ্ঠা নং ১০২২৭) ঘোষিত ফলাফল সংশোধন করে।

নির্বাচন কমিশনের এই ঘোষণার মাধ্যমে ভান্ডারিয়া পৌরসভার মেয়র হিসেবে এখন থেকে মাহিবুল হোসেনকে বৈধ ও নির্বাচিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভার অনুষ্ঠিত এ নির্বাচনে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফাইজুর রশিদ নৌকা প্রতীকে ৯,৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপি প্রার্থী মাহিবুল হোসেন সাইকেল প্রতীকে পান ৫,০৭১ ভোট।

তবে নির্বাচনের পরপরই অনিয়ম, পেশিশক্তি প্রয়োগ, অবৈধ অর্থ লেনদেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে মাহিবুল হোসেন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি স্থানীয় আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এবং তার ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধেও সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করেন।

দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর আদালত ফাইজুর রশিদের প্রার্থিতা বাতিল করে এবং মাহিবুল হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল