
(১০ মাস আগে) ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩:১৬ অপরাহ্ন
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ঘোষণা করে উন্নয়ন ও অগ্রগতির নতুন রুপরেখা তুলে ধরেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষনা দেন।
তিনি বলেন, বিগত সময়ে এ অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন না হলেও এখন সময় এসেছে আধুনিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি টেকসই, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক কিশোরগঞ্জ গড়ে তোলার। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ঘোষণা দেন বেশ কিছু পরিকল্পনার — যার মধ্যে রয়েছে কৃষকদের জন্য ‘অ্যাগ্রো-টেক হাব’ প্রতিষ্ঠা, প্রতিটি ইউনিয়নে ‘স্মার্ট লার্নিং অ্যান্ড ইনোভেশন সেন্টার’ গড়ে তোলা, স্বাস্থ্যসেবায় টেলি-মেডিসিন বুথ চালু এবং আধুনিক হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর উদ্যোগ। কিশোরগঞ্জ-৪ আসনকে একটি স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকেই নেতৃত্বের দায়িত্ব নিতে হবে এমনটাই আশা করেন তিনি । এসময় জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সোহেল চৌধুরী