banglahour

ঝিনাইদহ জেলা বিএনপি সংবাদ সম্মেলন

রাজনীতি | ওলিয়ার রহমান, ঝিনাইদহ প্রতিনিধি

(১০ মাস আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৪:০৪ অপরাহ্ন

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের  প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা।
এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয়। জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ্যাড. এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না। উপরুন্তু আসাদুজ্জামানের এক আত্বীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল