banglahour

কিশোরগঞ্জে কোনো রোগী যেন ঢাকায় না যায়: স্বাস্থ্য সচিবের নির্দেশ

স্বাস্থ্য | সোহেল চৌধুরী,কিশোরগঞ্জ প্রতিনিধি

(৬ মাস আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৬:১৯ অপরাহ্ন

আজ (১১ অক্টোবর) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান।

সভায় তিনি বলেন, "আমরা সবাই কমিটেড হয়েছি যাতে কিশোরগঞ্জের কোনো রোগীকে ঢাকায় পাঠাতে না হয়। এজন্য আমাদের যা যা করা প্রয়োজন, আমরা সম্মিলিতভাবে তা করার চেষ্টা করবো।" তিনি আরও জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রসঙ্গে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে; প্রথম পর্যায়ে পাঁচটি বেড স্থাপন করা হবে। এছাড়াও শিশুদের জন্য এনআইসিও সুবিধা নিশ্চিত করার জন্যও কার্যক্রম চালানো হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো: আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা. জাহাঙ্গীর আলম, হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো: সাইফুল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সচিব মো: সাইদুর রহমান সভায় আরও যোগ করেন, "আমাদের লক্ষ্য হলো কিশোরগঞ্জে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা স্থানীয় পর্যায়ে প্রদান করা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল