
(১০ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১:৫৬ অপরাহ্ন
খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় খালিশপুর কালেজিয়েট গার্লস স্কুল এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসাবে ক্যাম্পেইনের উদ্ধোধন করেন। এবার খুলনা মহানগরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১ লক্ষ ৭২ হাজার ৩'শ ৭০ জন ছেলে ও মেয়েকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকাদান ক্যাম্পেইন সফল করতে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২'শ ৫২ জন টিকাদার এবং ৩'শ ৫০ জন স্বেচ্ছসেবী নিয়োজিত রয়েছে।