
(৬ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৪:৩৩ অপরাহ্ন
টাইফয়েডের ভয়াবহতা থেকে সুরক্ষা দিতে সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি।
রোববার (১২ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, টাইফয়েড থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী কয়েক সপ্তাহ ধরে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অস্থায়ী টিকাদান কেন্দ্রে নয় মাস থেকে ১৫ বছর বয়সী ১ লক্ষ ২০ হাজার শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল এই টিকা দেওয়া হবে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ বলেন, ‘যে রেজিস্ট্রেশন করেছি তাতে আমরা আশাবাদী উপজেলার সকল নয় থেকে ১৫ মাস বয়সী সকল শিশুকে এই ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় আনতে পারব’।
তিনি আরোও বলেন, ‘আমাদের এখানে স্বাস্থ্য বিভাগ কাজ করছে, উপজেলা প্রশাসন কাজ করছে, পুলিশ বিভাগ কাজ করছে। সকলের সহযোগিতায় আমরা চাই যে আমাদের একটি শিশুও যেন এই ভ্যাকসিনেশন থেকে বাদ না পড়ে। ’