banglahour

ভৈরব জেলা বাস্তবায়নের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৪:৩৮ অপরাহ্ন

দেশের ৬৫ তম জেলা হিসেবে ভৈরব জেলা বাস্তবায়নের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে । আজ রোববার দুপুরে ভৈরবের সর্বস্তরের জনতা ব্যানারের আয়োজনে ভৈরব - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা  পরিষদের  সামনে ১ ঘন্টা  সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র - যুবকসহ সর্বস্তরের জনতা। এ সময়  সড়কে শত শত যানবাহন আটকা পড়ে দূর্ভোগে পড়ে যাত্রীরা।  এরআগে ঢাকা- সিলেট মহাসড়কের দুর্জয় পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় সমাবেশে গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল একাত্বতা ঘোষণা করে বলেন, ভৈরব   জেলা বাস্তবায়ন করতে হবে এবং ঢাকা বিভাগের সাথে সংযুক্ত রাখার দাবী জানান। এছাড়াও বিক্ষোভ সমাবেশে একই দাবীতে বক্তব্য রাখেন সাইফুর রহমান শাহরিয়ার সহ অনেকে । বর্তমান অন্তবর্তী সরকার জেলা বাস্তবায়ন না করলে কঠোর কর্মসুচী দেয়া হবে বলে ঘোষণা দেন। আর দাবী মেনে জেলা বাস্তবায়ন করলে দুজর্জয় গোল চত্বর কে প্রধান উপদেষ্টার নামে নামকরণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল