banglahour

রাজবাড়ীর -০২ আসনের মনোনয়ন প্রত্যাশি হারুন -অর রশিদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন।

রাজনীতি | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি

(১০ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৪:৫১ অপরাহ্ন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ।

রবিবার (১২ অক্টোবর)  দুপুরে কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন ।

কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-০২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল,শহিদুল ইসলাম,মেহেদী হাসান,আদম আলী,জুয়েল সরদার,সাংবাদিক ইমরান খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল