
(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:০৪ অপরাহ্ন
বিভাগীয় জেলা ময়মনসিংহে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। আজ (রবিবার) সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নগরীর গভ. ল্যাবরেটরী হাই স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মুফিদুল আলম।
মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টিকা দেয়া হবে। এসময় পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ছাইফুল ইসলাম খান, জেলা শিক্ষা কর্মকর্তা, নারী ও শিশু কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১০ দিন স্কুল পর্যায়ে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে